শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
 

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে একাডেমিক স্বীকৃতি নবায়ন উপলক্ষে মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬

 

---
সাইফুল ইসলাম, চট্টগ্রাম।
হস্পতিবার (১৩ আগস্ট) র্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের একাডেমিক স্বীকৃতি নবায়নের লক্ষ্যে কলেজ পরিদর্শন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সহকারী কলেজ পরিদর্শক জনাব আবুল কাশেম মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব সমীর রঞ্জন নাথ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মতবিনিময় সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউট গ্রুপ, যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও সাংস্কৃতিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় একে একে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা কলেজের ইতিহাস, শিক্ষা কার্যক্রম, বিভিন্ন অর্জন ও সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সরকারি করার দাবিও জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম মো. ফজলুল হক কলেজের শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত সঠিক। পাশাপাশি কলেজের ফলাফল ও শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি শিক্ষার মানোন্নয়ন, ফলাফল বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে পাঠদানের বিষয়ে শিক্ষকদের বিভিন্ন পরামর্শ শেয়ার করেন।

কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একাডেমিক স্বীকৃতি নবায়নের লক্ষে কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, বিভিন্ন অর্জন ও সার্বিক চিত্র তুলে ধরা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon