শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
 

নবীনগরে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, পুরস্কার নগদ ২ লক্ষ।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬

---
মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিলেন, কসবা ইউনাইটেড ফুটবল একাদশ ও রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় লাউর ফতেহপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট এই ফাইনাল ম্যাচ। ইনাল খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ আব্দুল মান্নান,মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৫,নবীনগর। মোঃ কামরুজ্জামান রতন এমপি মুন্সিগঞ্জ। ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এমপি।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতিকের প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও সৌদি ব্যবসায়ী নজরুল ইসলাম নজু,
ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে মাঠের চারপাশ দর্শকে ভরে ওঠে। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আজকের ফাইনাল খেলায় ২/১ গোলে রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে কসবা ইউনাইটেড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে বিজয়ী দলকে নগদ দুই লক্ষ টাকা সহ রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon