![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম
বৃহস্পতিবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের কার্যালয়ে পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রশাসন, বিভিন্ন সরকারি কলেজ, শিক্ষা বোর্ড, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম এবং জেলা রোভার স্কাউটস’র কর্মকর্তা, শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক জনাব মো. আবদুস সালাম এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সোহরাব হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাহেদুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর, সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনু আরা বেগম, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর জসিম উদ্দিন খান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর জহিরুল হক স্বপন, উপসচিব প্রফেসর মোরশেদুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব আবদুল মান্নান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, প্রাক্তন সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মুছা সিকদার, সহ-সভাপতি অধ্যক্ষ মিছবাহ উর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, অধ্যাপক আবু বকর সিদ্দিকী (সাধারণ সম্পাদক, বাকশিস চট্টগ্রাম মহানগর শাখা), বাকশিস নেতা অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. মাঈনুল হাসান, অধ্যাপক শেখ বিবি কাউছার, কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুব্রত বরণ বড়ুয়া, সাতকানিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর, রাঙ্গামাটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ফেরদৌস কবির, পটিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আলম, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুস সালাম, উপাধ্যক্ষ প্রফেসর নাজিম উদ্দৌলা, চট্টগ্রাম জেলা রোভারের সহ-সভাপতি জনাব মো. রুহুল আমিন খান (এলটি), জেলা রোভারের সহ-সভাপতি ও কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা রোভার স্কাউট লিডার জনাব মোহাম্মদ ওমর ফারুক, মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) জনাব ফরিদুল আলম আল হোছাইনী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম ইউনিটের সভাপতি এবং সরকারি সিটি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রফেসর আহম্মদ ছোবহান, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর মো. সামছুদ্দিন আজাদসহ অন্যান্য বিভিন্ন কলেজ, দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট লিডার এবং রোভার ও গার্ল-ইন রোভার।
- বিদায় অনুষ্ঠানে প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সহধর্মিণী ও হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক রাশেদা আক্তার এবং তাঁদের দুই কন্যাও উপস্থিত ছিলেন।
- অনুষ্ঠানে অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীকে বিদায় সংবর্ধনা জানান। বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, দক্ষতা, নেতৃত্ব ও শিক্ষা প্রশাসনে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সহধর্মিণী রাশেদা আক্তার আবেগঘন বক্তব্যে কর্মজীবনের নানা স্মৃতি, পারিবারিক ত্যাগ এবং সহকর্মীদের আন্তরিকতার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদায়ী বক্তব্যে প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তিনি সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষা পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় ভরপুর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর কর্মময় জীবনের সাফল্যের স্মৃতিচারণ করেন এবং আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।



মন্তব্য