শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
 

সৌদি আরবে নিহত নলডাঙ্গার ৩ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬

 ---

স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়নের সৌদি আরবে সোফা কারখানায় মর্মান্তিক দুর্ঘটনার তিন ব্যক্তি শাহাদাৎ মৃত্যুর বরণ করায় তাঁদের পরিবারের মাঝে আর্থিক অনুদান ও চেক প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমানের পক্ষ থেকে এবং অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু  হুইপের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন,  নাটোর জেলা প্রশাসক  মোঃ রহিম নেওয়াজ এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুলসহ অনেকেই  উপস্থিত থেকে নিহতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম বুলবুল তিনি বলেন, সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও আমরা উপজেলা বিএনপি পরিবার সবসময় এই অগ্নির দগ্ধে নিহত  পরিবারের পাশে রয়েছি, সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এসময় উপস্থিত নিহতদের স্বজনরা আর্থিক  সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও মাননীয় হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, জেলা প্রশাসন রহিম নেওয়াজ  ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon