বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
 

এক মাসের শেলফ-লাইফ পরীক্ষায় ‘ইস্ট বেকার’ স্লাইস ব্রেডের মাইক্রোবায়োলজিক্যাল বিশ্লেষণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬

 ---

নিজস্ব প্রতিবেদক:
‘ইস্ট বেকার’ ব্র্যান্ডের ৪৫ গ্রাম ওজনের দুধের জ্যাম-ভরা স্লাইস ব্রেডের এক মাসব্যাপী মাইক্রোবায়োলজিক্যাল শেলফ-লাইফ স্টাডি সম্পন্ন হয়েছে। বিশ্লেষণাত্মক সেবা সেলের রেফারেন্স নম্বর F-423 অনুযায়ী, নমুনাটি ২ জুলাই ২০২৬ তারিখে গ্রহণ করা হয় এবং ১০ আগস্ট ২০২৬ তারিখে পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করা হয়। পরীক্ষার জন্য সিল করা বাণিজ্যিক পলিপ্যাকে সরবরাহ করা নমুনাটির উৎপাদনের তারিখ ছিল ১ জুলাই ২০২৬ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১ আগস্ট ২০২৬।

প্রতিবেদন অনুযায়ী, নমুনাটি ২৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পরিবেষ্টিত তাপমাত্রায় সংরক্ষণ করে দিন-১, দিন-৭, দিন-১৪, দিন-২১ এবং দিন-৩০-এ মাইক্রোবায়োলজিক্যাল বিশ্লেষণ করা হয়। পরীক্ষায় মোট ব্যাকটেরিয়ার সংখ্যা (CFU/g), E. coli (MPN/g) এবং Salmonella spp.-এর উপস্থিতি (২৫ গ্রাম নমুনায়) নির্ণয় করে প্রচলিত গ্রহণযোগ্য মানদণ্ডের সঙ্গে তুলনা করা হয়।

এ শেলফ-লাইফ স্টাডির আবেদনকারী ছিল ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড (ইউনিট-১)।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষাধীন নমুনাটি নির্ধারিত মাইক্রোবায়োলজিক্যাল মানদণ্ড পূরণ করেছে। ফলে নির্ধারিত সংরক্ষণ অবস্থায় এক মাস পর্যন্ত পণ্যটির মাইক্রোবায়োলজিক্যাল গুণগত মান গ্রহণযোগ্য রয়েছে বলে পরীক্ষায় প্রতীয়মান হয়েছে।

উল্লেখ্য, ‘ইস্ট বেকার’ ব্র্যান্ডটি বাংলাদেশসহ ১২টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটির মূল কার্যালয় চীনে অবস্থিত।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon