শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
 

জাবিতে HRSS এর ৩য় মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬

 ---

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS) ও সুইজারল্যান্ড এম্বাসি বাংলাদেশ এর উদ্যোগে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষ ও কলা অনুষদের দর্শন বিভাগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার চর্চায় তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের একজন শাহরিয়ার আলম বলেন, আজ আমরা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও সুইজারল্যান্ড এম্বাসি বাংলাদেশ এর উদ্যোগে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি মানবাধিকার অলিম্পিয়াড আয়োজন করেছি। আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো কম বয়স থেকেই শিশুদের মনে মানবাধিকারের মৌলিক ধারণা ও মানবিক মূল্যবোধ তৈরি করা। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে পারছে। আমরা বিশ্বাস করি, আজকের এই তরুণ প্রজন্ম আগামী দিনে একটি বৈষম্যহীন ও সচেতন সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সভাপতি ইজাজ আহমেদ বলেন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS) ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে আমরা বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করি।

তিনি আরও বলেন,এরই ধারাবাহিকতায় ২০২৫ সাল থেকে আমরা মানবাধিকার অলিম্পিয়াড আয়োজন শুরু করেছি। এ বছর আয়োজিত তৃতীয় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডে সারা দেশের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা মানবাধিকার সম্পর্কে সচেতন হবে এবং ভবিষ্যতে মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon