বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
 

রূপগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬

---

রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন দাউদপুর ইউনিয়ন নির্বাচন কে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন   সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া।বৃহস্পতিবার বিকেলে দাউদপুর
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিন্দাগ্রামে স্থানীয় এলাকাবাসীর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করেন।
মতবিনিময় সভায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আকন্দের সভাপতিত্বে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রহিম মোল্লার সঞ্চালনায় ভায় প্রধান অতিথি ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  চেয়ারম্যান পদ-প্রার্থী শফিকুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সুমম আকন্দ, সাধারণ সম্পাদক বাদল শিকদার,৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজ,সহসভাপতি মো. নাজিম উদ্দিন রাজ, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন ও সহসভাপতি মো. সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।সভায় শফিকুল ইসলাম ভূইয়া বলেন, আমি গত প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছি। রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে আমাকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে  হয়রানির করা হয়েছে। তিনি আরো বলেন আমার  দল যুদি চেয়ারম্যান পদে মনোনয়ন বা সমর্থন দেয়  তাহলে আমি  র্বাচনে অংশ নিতে চান। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সমর্থন নিয়ে জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon