বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
 

সরাইলে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় সরঞ্জাম জব্দ, ৭ জনকে ৪০ দিনের কারাদণ্ড।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬

---

মোঃ চাঁন পাশা, বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর তীর থেকে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে সাতজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ আগস্ট বুধবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাহাত (১৭), মো. আলামিন (২৫), হৃদয় (১৮), কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো. ফুরকান মিয়া (৩৩) ও আওলাদ হোসেন (২৮)কে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর তীর ও বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon