বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
 

মোল্লাহাটে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬

---
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—“জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনের আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক, ওসি (তদন্ত) মো. হাতেম আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, সেক্রেটারি মো. হেদায়েত উল্লাহ, এনসিপির আহ্বায়ক কে এম ফয়সাল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন চৌধুরী, সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মো. পারভেজ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইরান মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ খন্দকার।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon