![]()
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীরচালা এলাকায় ১৬ বছর বয়সি কেয়া আক্তার নামক এক শিক্ষার্থী শারীরিক পরিবর্তনের মাধ্যমে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাকে দেখতে মানুষের ভিড় জমে। তার নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান কাবির (বা আব্দুর কাবির দেওয়ান) এবং জন্মনিবন্ধন সংশোধন করা হয়েছে। তিনি স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এতদিন তিনি কেয়া আক্তার নামে পরিচিত ছিলেন।
২০২৫ সালের শেষের দিকে তার শরীরে শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়। সামাজিক সংকোচ ও লজ্বার কারণে বিষয়টি প্রথমে গোপন রাখা হয়। তার নিয়মিত মাসিক বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকদের পরামর্শ ও হরমোনজনিত পরিবর্তনের ফলে ধীরে ধীরে পুরুষের শারীরিক বৈশিষ্ট্য প্রকাশ পায়।
পরিবর্তন স্পষ্ট হওয়ার পর পরিবার ও চিকিৎসকদের পরামর্শে তিনি পুরুষ পরিচয়ে জীবনযাপন শুরু করেন। পরবর্তীতে তার জন্মনিবন্ধন সনদ সংশোধন করে নাম রাখা হয় আব্দুর রহমান কাবির।



মন্তব্য