মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
 

কোতোয়ালী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

---

সাইফুল ইসলাম, চট্টগ্রাম।
“একটি গাছ লাগাই, সবুজ ভবিষ্যৎ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন সান্নিধ্য (Shannidhyo) এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আবুল্লাহ আল জুনায়েদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্র্যান্ডিং ম্যানেজার লায়ন এম. রমজান আলী রমু, সান্নিধ্যের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সোবহান রাহাত এবং প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জাফর আজমী মো. সামি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্নিধ্যের সভাপতি দীপ্ত বিশ্বাস। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কোতোয়ালী থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon