মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
 

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

---

‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ‎মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় প্রান্তে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

‎সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার এবং রেলপথ সচল করার কাজ শুরু করেছে।

‎তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। তবে লাইনচ্যুতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে এবং ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon