![]()
মোঃ চান পাশা, বিশেষ প্রতিনিধি
“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) নবীনগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এড. মোঃ আবদুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।



মন্তব্য