![]()
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সাংবাদিকতায় পেশাগত দক্ষতা, সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন যুক্ত হয়েছে সাংবাদিক শরিফুল ইসলাম দিদার-এর কর্মজীবনে। তিনি বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) বাগেরহাট জেলা শাখার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং Free Press Unlimited (FPU) ও Article 19-এর সহযোগিতায় আয়োজিত কর্মসূচির আওতায় খুলনা বিভাগের নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে তিনিও নিরাপত্তা সরঞ্জাম গ্রহণ করেছেন।
বর্তমানে তিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক প্রবাহ-এর মোল্লাহাট উপজেলা প্রতিনিধি, NEWS21 TELEVISION-এর মোল্লাহাট উপজেলা প্রতিনিধি এবং মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে তিনি স্থানীয় সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন।
গত ০১ আগষ্ট(শনিবার) খুলনার অরণ্য ইকো গার্ডেনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়। বাগেরহাট জেলার নির্বাচিত ছয় সাংবাদিকের অন্যতম হিসেবে শরিফুল ইসলাম দিদারও এসব নিরাপত্তা সরঞ্জাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইউরোপীয় ইউনিয়ন, Free Press Unlimited ও Article 19-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ-এর প্রতিবেদক কৌশিক দে। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশন-এর খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির। এতে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল-এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশন-এর খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউন-এর খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএস-এর নির্বাহী সদস্য আবুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সংগঠনের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
নতুন দায়িত্ব লাভ এবং আন্তর্জাতিক সহযোগিতায় নিরাপত্তা সরঞ্জাম প্রাপ্তিতে শরিফুল ইসলাম দিদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।



মন্তব্য