মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
 

বাঞ্ছারামপুরে গাঁজাসহ প্রাইভেটকার আটক, একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

---
মোঃ চান পাশা, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দড়িয়ারচর এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার এর ভিতর ১১কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন, পুলিশ সূত্রে জানা যায় ৩ আগস্ট সোমবার আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকার সময় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন দরিয়ারচর এলাকায় ১ টি সাদা প্রাইভেটকার যার রেজি: নং-ঢাকা মেট্টো-গ-৩২-০৮৩৭ আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ১১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:১। মোঃ লাদেন মিয়া, পিতা- ইমান উদ্দিন, সাং-খাড়েরা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে কসবা থানায় ১ টি মাদক মামলা রয়েছে। এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার সকালে আসামি লাদেন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন,বাঞ্ছারামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানা যায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon