![]()
জাবি প্রতিনিধি :
জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ফিসা হযরত জিসান বলেন, “জামায়াত যদি ক্ষমতায় থাকত তারা বলত, এক দিন বিদ্যুৎ না থাকলে সহ্য করতে পারেন না, দোজখে গেলে কীভাবে থাকবেন?”
সম্প্রতি দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জামায়াতের অবস্থান এবং ক্ষমতার রাজনীতি নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি সমালোচনায় আরও বলেন, জামায়াত অনবরত দ্বিচারিতার মাধ্যমে আস্থাহীন একটি সংগঠনে পরিনত হয়েছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং নির্বাচনী ইশতেহারের মাধ্যমে এ দ্বিচারিতা দিবালোকের মত প্রকাশিত হয়। জুলাই সনদে স্বাক্ষর, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া, সংস্কার দাবি করার পরেও প্রচলিত সংবিধানের অধীনে রাষ্ট্রপতি নির্বাচন করা, একের পর এক নারী কেলেঙ্কারিসহ নানাবিধ ঘটনায় আস্থা হারিয়েছে দলটি। যেখানে তাদের সুযোগ ছিল সফল হওয়ার। সেখানে তারা আবারও, ৪৭ কিংবা ৭১এর মত ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। দেশের এই সংকট কালে তারা যদি ক্ষমতায় থাকত তাহলে তাদের দ্বিচারিতার আরও নজির স্থাপন করত।
উল্লেখ্য, আল ফিসা হযরত জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন।



মন্তব্য