![]()
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে হেমনগর বাসতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে হেমনগর তদন্ত ফাঁড়ির পুলিশ। প্তার ব্যক্তিরা হলেন— . ইব্রাহিম (৩২), পিতা—নুরুদ্দিন, গ্রাম—বেতুয়া পইলশা, থানা—ভূঞাপুর, টাঙ্গাইল। . আবুল হোসেন (৫০), পিতা—তালেব, গ্রাম—চক শিমলাপাড়া, পোস্ট—হেমনগর, থানা—গোপালপুর, টাঙ্গাইল। . রোনজু (৫০), পিতা—জুলহাস, গ্রাম—শিমলাপাড়া, পোস্ট—হেমনগর, থানা—গোপালপুর, টাঙ্গাইল।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে হেমনগর বাসতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন হেমনগর তদন্ত ফাঁড়ির এসআই আতিকুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন এএসআই শরীফ, এএসআই ইয়াসিন ও এএসআই ফারুকসহ পুলিশের অন্যান্য সদস্য।
এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত ও কঠোর অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশের এমন অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি উঠেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য