বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
 

হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬

 ---

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ে বিশাল অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল—শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা নিশ্চিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিয়া। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলামরোজ তালুকদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেওয়ান মনজুরুল আলম অপু, হেমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুর মেম্বার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম, গোপালপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
বিশেষ করে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল এবং চূড়ান্ত পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য এখন থেকেই নিয়মিত পড়াশোনা, মডেল টেস্ট ও বিষয়ভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
অভিভাবকরাও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সার্বিকভাবে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon