বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
 

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬

 ---

‎নিজস্ব  প্রতিবেদক :
‎গাজীপুরে কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। অদ্য ২০ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে এ হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়।

‎উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত ও পরামর্শ শোনেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চুরি-ছিনতাই-ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)  মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon