শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
 

নারায়ণগঞ্জের বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৯

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬

 ---

ইমরান হোসেন তালহা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় সন্ত্রাসী হামলায় মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০) নামের ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ সিফাত ও হোয়াইট জুম্মনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) তাদের গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। লিশ জানায়, ভোর থেকে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আসামিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে সালেহ নগর এলাকায় সিকদার মালেক সাহেবের বাড়ির সামনের পাকা রাস্তায় বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মুজাহিদুল ইসলাম বুলবুল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি শাহী মসজিদ-ঠাকুরবাড়ি এলাকার মৃত রাজা মাস্টারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সালেহ নগর এলাকায় রাস্তায় একা পেয়ে শেখ সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা বুলবুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত বুলবুল ২০২৪ সালের ২০ আগস্ট দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার প্রধান বাদী ছিলেন। মামলাটির নম্বর ১৪। ওই মামলায় শেখ সিফাত ছয় নম্বর এজাহারভুক্ত আসামি।
স্থানীয়দের অভিযোগ, মামলা প্রত্যাহার না করা এবং পূর্বশত্রুতার জের ধরে বুলবুলকে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর রাতে সিফাত বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় অভিযান চালাতে গেলে সিফাত বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেখ সিফাতসহ নয়জনকে গ্রেপ্তার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, শেখ সিফাতসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon