বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
 

গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬

 ---

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ রনি নামে এক যুবককে আটক করা হয়েছে। হস্পতিবার (২০ আগস্ট) উপজেলার চর আমিল এলাকায় ওমর ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেনেরচর এলাকার যুব সমাজের সদস্যরা মাদকবিরোধী অভিযানের উদ্যোগ নেন। পরে বিষয়টি গোপালপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ও স্থানীয় যুবকদের যৌথ অভিযানে চর আমিল এলাকার বাসিন্দা রনিকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রনি ওই এলাকার বাসিন্দা। উদ্ধার করা ইয়াবার বিষয়ে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।নীয়রা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon