![]()
জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।ক্রবার (২১ আগস্ট) সকালে মহাসড়কের ভূঁইয়াগাতী এলাকায় নূর ফিল্ম স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলন্ত অবস্থায় কাভার্ডভ্যানটি একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানের চালক ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এদিকে দুর্ঘটনায় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে হেলপার ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা করে তাকে ক্যাবিন থেকে উদ্ধার করেন।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।



মন্তব্য