![]()
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোসা. লিনা পারভিন সভাপতি এবং কামরুন নাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি: মোসা. শারমিনা, সহ-সভাপতি: মোসা. শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক: সালমা বেগম, সহ সাধারণ সম্পাদক: মোসা. নিলুফার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক: মোসা. সুখী, সহ সাংগঠনিক সম্পাদক: মোসা. লিপি আক্তার, দপ্তর সম্পাদক: মোসা. ফাতিমা আক্তার মনি, সহ দপ্তর সম্পাদক: আয়েশা বেগম, প্রচার সম্পাদক: মোমেনা বেগম, সহ প্রচার সম্পাদক: রিপা আক্তার শাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: শিল্পী আক্তার, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: লিপি আক্তার, সদস্য: ফেরদৌসী বেগম, সদস্য: মোসা. লাভলী বেগম, সদস্য: মোসা. খাদিজা বেগম, সদস্য: তানিয়া বেগম, সদস্য: কানিজ ফাতেমা, সদস্য: সুমি বেগম, সদস্য: লিলি বেগমা, সদস্য: রোজিনা আক্তার, সদস্য: রিনা, সদস্য: রোজিনা বেগম, সদস্য: মোসা. নাজমা আক্তার, সদস্য: শাহিনুর আক্তার, সদস্য: মোসা. রাজিয়া, সদস্য: নাজমা আক্তার, সদস্য: মোসা. লাইজু, সদস্য: মোসা. পারভিন আক্তার, সদস্য: মুরনেহার বেগম।
নবগঠিত কমিটির সভাপতি মোসা. লিনা পারভিন বলেন, “কাঁঠালিয়া উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”
সাধারণ সম্পাদক মোসা. কামরুন নাহার বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। কাঁঠালিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, “যেসব নেতাকর্মীর দলের প্রতি অবদান রয়েছে, যারা দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এখনো তাদের খোঁজখবর রাখছেন, তাদের মধ্য থেকেই যোগ্য ও সক্রিয়দের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যারা দলের সুনাম ক্ষুণ্ন করবেন না, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের জন্য কাজ করবেন এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আগামী দিনে কাঁঠালিয় উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত হবে বলে আমরা আশাবাদী।”



মন্তব্য