![]()
আব্বাস উদ্দিন:প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ছাত্রদল থেকে উঠে এসে বিএনপির প্রথম মহাসচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন শিপন। নি তার পোস্টে লিখেছেন, “কত কথা! কিছু পাওনি কেন?—কত প্রশ্ন মানুষের। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে এই হাতটাই ধরেছিলাম। এই হাতটা ছাত্রদলের হাত।” আন্দোলন-সংগ্রামের নানা ভ*য়ার্ত সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই হাত ধরেই নয়া পল্টনে দলীয় কার্যালয়ে উঠেছেন-নেমেছেন। তার ভাষায়, এই হাত ছিল দলের নির্ভরতার ও আস্থার হাত।
শিপন আরও লেখেন, দলের সিদ্ধান্তেই ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্বের মধ্য থেকে দলের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হাতকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, “কি পেলাম, কী পেলাম না—সেসব হিসাব আর করি না। দলের জন্য কাজ করাই বড় কথা।” ছাত্রদল থেকে উঠে আসা নবনিযুক্ত বিএনপির প্রথম মহাসচিব (ভারপ্রাপ্ত)-কে অভিনন্দন জানিয়ে সাবেক এই ছাত্রনেতা তার নেতৃত্বে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



মন্তব্য