![]()
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জয়দেবপুর তিতাস গ্যাসের অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বাসনের বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছেন। অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন, মো তাশরীফুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।অবৈধ সংযোগ ব্যবহারে সতর্কতা করেন ও অভিযান হবে বলে ও জানান। অভিযান আওতাধীন এলাকাঃ ভোগড়া, কলমেশ্বর ও মালেকের বাড়ী, গাজীপুর। তিতাস কর্তৃপক্ষ জানান, বিচ্ছিন্নকৃত গ্রাহক টেক্সটিল ফ্যাশন ভোগড়া , জয়দেবপুর এর আঙ্গিনা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যায় নি।
কলমেশ্বর, আইইউটি রোড এলাকায় রেগুলার লন্ড্রি এর আঙ্গিনা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যায় নি। একই স্পটে বিচ্ছিন্নকৃত রাইজার হতে অবৈধ সংযোগ গ্রহণ করায় ০২ জনকে ১০ হাজার টাকা করে মোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। মালেকের বাড়ী এলাকায় অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের কারনে ০১ জন আবাসিক গ্রাহককে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। অপসারণকৃত পাইপলাইনের দৈর্ঘ্যঃ - আনুমানিক ৪০০ ফুট । ৩/৪ ইঞ্চি কিল - ০৮ টি
গ্রাহক শ্রেণি, বিচ্ছিন্নকৃত স্থাপনা ও লোডঃ
আবাসিক, বিচ্ছিন্নকৃত স্হাপনা: আনুমানিক ২০০ দ্বিমুখী, লোডঃ ৪,২০০ ঘনফুট ; র্বমোট বিচ্ছিন্নকৃত লোডঃ ৪,২০০ ঘনফুট/ঘন্টা। অর্থদন্ডঃ মোট ৩০,০০০/- ( ত্রিশ হাজার ) টাকা। উপ প্রকৌশলী ফয়সাল বলেন, গ্যাস সংকট নিরসনে সিনিয়র স্যারদের দিকনির্দেশনে সর্বদা কাজ করা হচ্ছে। বিশেষ করে আবাসিক এলাকায় কোন প্রকার অবৈধ সংযোগ দেওয়া যাবে না।



মন্তব্য