বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
 

দৈনিক প্রকাশিত পত্রিকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

--- 

জাকির হোসেন

যতদিন বেঁচে থাকব মা ও মাটির সাথে মিশে থাকতে চাই মানুষের জীবনের দুই শক্তিশালী আশ্রয় হলো মা আর মাটি। মায়ের স্নেহের উষ্ণতা ও জন্মভূমির মাটির টান আমাদের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমরা যেখানেই যাই, যত দূরেই পাড়ি দিই না কেন—হৃদয়ের গভীরে মায়ের ডাক আর মাটির গন্ধ ভেসে আসে। মা আমাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম আশ্রয়।মায়ের আঁচলের ঠাই দিয়ে বেড়ে ওঠা। তাঁর ত্যাগ-ভালোবাসা ছাড়া পৃথিবীতে কারো অস্তিত্ব সম্ভব হতো না। অন্যদিকে মাটি আমাদের দেয় খাদ্য, বাঁচার শক্তি এবং শেষ আশ্রয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মাটির কাছেই ফিরে আসে। শিকড়হীন গাছ যেমন বাঁচে না, তেমনি মাটিহীন মানুষও প্রকৃত অর্থে টিকে থাকতে পারে না। আজকের দ্রুতগামী নগরজীবনে মানুষ হয়তো আধুনিকতার মোহে শেকড় ভুলে যায়। কিন্তু সত্য হলো—যতদিন বেঁচে থাকব মা ও মাটির সঙ্গেই থাকতে চাই। এ দুয়ের প্রতি দায়িত্ববোধই মানুষকে করে মানবিক, দেশপ্রেমিক এবং আত্মমর্যাদাশীল। আমাদের অঙ্গীকার হোক— মায়ের প্রতি দায়িত্ব পালন, করিব আজীবন, জন্মভূমির মাটির সঙ্গে থাকিব অবিচ্ছেদ্য বন্ধনে। কারণ মা ও মাটি ছাড়া আমাদের পরিচয় অসম্পূর্ণ। এ দুয়ের মাঝেই নিহিত রয়েছে বাঙালির আসল শক্তি, শেকড় ও ভবিষ্যৎ।লেখক সাংবাদিক

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon