![]()
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার একটি আখখেত থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড় এলাকার একটি খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আখখেত থেকে শেয়াল হাড়গোড় রাস্তায় নিয়ে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খেতের ভেতরে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে, খবর পেয়ে গত ২০ আগস্ট সকালে নিখোঁজ হওয়া ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ইজিবাইকচালক ফরিদের স্বজনেরা ঘটনাস্থলে যান। সেখানে পরনের পোশাক দেখে কঙ্কালটি ফরিদের বলে দাবি করেন তারা।পুলিশ জানায়, স্বজনেরা পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



মন্তব্য