বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 

ইউজিসির সঙ্গে জাবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬

 ---

জাবি প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) প্রতিষ্ঠা, মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং গবেষণা বরাদ্দ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ইউজিসিতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আইইআর প্রতিষ্ঠা, মাস্টার প্ল্যান বাস্তবায়ন, গবেষণা বরাদ্দ বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের কাছে তুলে ধরে। এসব উদ্যোগ বাস্তবায়নে ইউজিসির সম্ভাব্য সহযোগিতাও প্রত্যাশা করেন তারা। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও আইইআর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এ বিষয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানান। তিনি এসব উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দ বৃদ্ধির বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon