সোমবার, ২৪ আগস্ট ২০২৬
 

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬

---
সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষা প্রশাসন এর সাবেক কর্মকর্তা ও বিভিন্ন কলেজের শিক্ষক-নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কলেজ প্রাঙ্গণে কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সৌজন্যে এ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মো. আবু জাফর চৌধুরী, মাউশি চট্টগ্রাম অঞ্চলের প্রাক্তন পরিচালক ও চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ দবির উদ্দিন খান, প্রাক্তন সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা;
অধ্যক্ষ মু. মুছা সিকদার,প্রাক্তন সহ সভাপতি,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ; অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা; অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, সহ সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা; অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা,
জনাব রাশেদা বেগম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ।এতে আরো উপস্থিত ছিলেন  জনাব মোহাম্মদ ইউছুফ, প্রাক্তন অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ; অধ্যাপক মিলন কান্তি রায় চৌধুরী, প্রাক্তন সহকারি অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, জনাব মোহাম্মদ নুর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ; জনাব মো. শফিকুর রশিদ, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ এবং প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ ভুঁইয়ার সহধর্মিণী জনাব তাহমিনা আক্তার।

কলেজের গভর্নিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট এস এম ফোরকান, জনাব মোহাম্মদ ইসমাইল হাক্কানী, জনাব দলিল আহমদ, জনাব আবদুল করিম এবং জনাব ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সমীর রঞ্জন নাথ  সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে প্রফেসর মো. আবু জাফর চৌধুরী  জাফর চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।নুষ্ঠানের শুরুতে কলেজের অবসরপ্রাপ্ত ও প্রাক্তন  শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

প্রীতি সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ দবির উদ্দিন খান, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, অধ্যক্ষ মু. মুছা সিকদার, অধ্যাপক মিলন কান্তি রায় চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যাপক মো. শফিকুর রশিদ, জনাব তাহমিনা আক্তার, জনাব মোহাম্মদ ইসমাইল হাক্কানী এবং জনাব নাজমা বেগম।
বক্তারা কলেজ জীবনের স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য অবস্থান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কলেজের দীর্ঘদিনের শিক্ষার পরিবেশ ও ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।প্রীতি সমাবেশে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষকসহ বিভিন্ন কলেজের শিক্ষক এবং আমন্ত্রিত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দীর্ঘদিন পর সাবেক ও বর্তমান শিক্ষকদের এই মিলনমেলায় কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ। পুরোনো স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon