বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 

সিরাজগঞ্জে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬

---

‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪২ লাখ টাকা। ‎মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান। ‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তাররা হলেন—রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছা. রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।  ‎র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারীকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
‎এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই নারীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon