![]()
জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪২ লাখ টাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছা. রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারীকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই নারীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য