বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 

নলডাঙ্গায় ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬

 ---

স্টাফ রিপোর্টার
‎নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা- সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঙ্গলবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল।
‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সমজান আলী,৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ দুলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সিঃ সহসভাপতি ডাঃ মোজাহার আলী, মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহাদ আলী, সাবেক মেম্বার জহির উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ খান, বিএনপি নেতা সুলতান প্রমুখ।
‎প্রধান অতিথি শফিকুল ইসলাম বুলবুল কে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন, নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম তালুকদার।
‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সদস্য আজমল আলী,মোঃ শের আলী, আতাউর রহমান, মোছাঃ রাজিয়া খাতুন, মোছাঃ আমি বেগম, মোঃ মিন্টু খন্দকার, মোছাঃ মাকসুদা আক্তার মিম।
‎পরে স্কুল চত্তরে একটি বৃক্ষ রোপন করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon