বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 

জয়পুরহাটে সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ ও সনদ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬

---
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে  সীমান্তবর্তী বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পে সকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

গত ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশ নেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে তাদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। অনুষ্ঠানে জয়পুরহাট ২০ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করতে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon