![]()
জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিহত ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবিরের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলেএ আয়োজন করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার সহ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে উপাচার্য সহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ হাবিবুর রহমান কবিরের স্মৃতিচারণা করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত, হাবিবুর রহমান কবি বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৮৯ সালের আগস্ট মাসে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার এক সংঘর্ষে তিনি নিহত হন বলে জানা যায়।



মন্তব্য