![]()
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতনী বিদার্থী সংসদ (এসভিএস) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রীমতী কাকলী রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী শুভ কর্মকার।
শনিবার (৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি শ্রীরাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রীপরিমল চন্দ্র রায় রাণা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শ্রাবণ সরকার, মৃণাল সিংহ, সীমান্ত চক্রবর্তী, তপু রায়, রিকন ত্রিপুরা, প্রিতম দেবনাথ, দীপক চন্দ্র পাল, ভুপেন পাল, বিশাল সিংহ, জয় চন্দ্র বর্মন ও বিক্রম চন্দ্র। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অভি রায়, তপু চন্দ্র রায়, প্রমি বিশ্বাস ও সুখদেব কুমার সরকার।সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, “এই দায়িত্বকে আমি একটি সুযোগ ও অঙ্গীকার হিসেবে দেখছি। সকলের মতামত, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার চেষ্টা করব। সবার সহযোগিতায় একটি সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল সংগঠন গড়ে তুলতে চাই।”
সভাপতি কাকলী রায় বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করতে চাই। এ পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।”



মন্তব্য