![]()
নিজস্ব প্রতিবেদক
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ফতুল্লা থানার তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) মো. রফিক, এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। অন্যদিকে পুলিশের গুলিতে আহত অস্ত্রধারীর নাম জসিম (২৪)।
তিনি ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। আটক অপর ব্যক্তি হলেন মোহন (২৩)। তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল।এ সময় জসিম, মোহনসহ ৭-৮ জন ব্যবসায়ী পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি ছোড়ে। তবে কোনো গুলি লাগেনি। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার আট রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি জসিমের উরুতে লাগে। গোলাগুলির সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য