![]()
জাহিদ হাসান, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রাজগঞ্জের কাজিপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় ৯৭ জন প্রান্তিক কৃষককে কৃষি উৎপাদনে সহায়তার জন্য বিভিন্ন কৃষি উপকরণ এবং দর্জি প্রশিক্ষণপ্রাপ্ত ৪৬ জন অসহায় ও দরিদ্র নারীকে আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে কৃষি সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।
এ সময় কাজিপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এডিপির আওতায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তা ও তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ৯৭ জন কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দর্জি প্রশিক্ষণ গ্রহণকারী ৪৬ জন অসহায় ও দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।
এর আগে চলতি বছরও কাজিপুরে এডিপির আওতায় কৃষকদের কৃষি উপকরণ ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। কৃষি ও কর্মসংস্থানমুখী এ ধরনের সরকারি সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



মন্তব্য