বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

সিওয়াইবি জবি শাখার নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইস্রাফিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লাভলু বিন আব্দুল মজিদ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র। সিওয়াইবি জবি শাখার নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মানসুরিন আক্তার রিমা, আশিকুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান, আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন। দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক নূর আলম। অর্থ সম্পাদক নওশিন ফারিয়া দিনা, সহ-অর্থ সম্পাদক শাকিল হাওলাদার। প্রচার সম্পাদক মো: নুরনবী, সহ-প্রচার সম্পাদক মোসা: রোজিনা খাতুন। আইন সম্পাদক মো: ইয়ামিন, সহ-আইন সম্পাদক মাহমুদুল হাসান।

এছাড়া মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-মিডিয়া সম্পাদক আশরাফ আরিফিন। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক আব্দুল কাদের নাগিব, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো: আবু তালেব। শিক্ষা ও গবেষণা সম্পাদক তাসফিয়া, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক শুভ আহমেদ। কার্যনির্বাহী সদস্য মো: সজিব, জুথি আক্তার, মোঃ আশরাফুল, কামরুজ্জামান কায়েস, মো: নাজমুল, আলীউজ্জামান কাজী, তাসনিয়া ইসলাম তিন্নি, ইয়ামিন সাদাত, জাকির হোসেন, মো: শিপন সরকার, বুশরা মারিয়া, আবু জুবায়ের, আবু রায়হান, এমদাদ হোসেন, রাকিবুল হাসান। উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon