বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ব্যারিস্টার জিয়াউর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬

 ---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্যের অন্তর্বর্তীকালীন (এডহক) ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বোর্ডের স্মারক নং বশিবো/বিঅ/২০২৬/২৯৩৯ অনুযায়ী, ২৫ এপ্রিল ২০২৪ প্রকাশিত ‘মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’-এর ৬৪(১) ধারা অনুসরণ করে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে বোর্ড মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জিয়াউর রহমান। জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক সদস্য সঞ্জয় কুমার হালদার এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য মো. হাসান আকন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
অনুমোদিত এডহক কমিটির মেয়াদ ১৮ আগস্ট ২০২৬ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ছয় মাস। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ কমিটির সভাপতি ও সদস্যদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। রিস্টার জিয়াউর রহমানকে ঘিরে প্রত্যাশা
আইন পেশার পাশাপাশি ব্যারিস্টার জিয়াউর রহমান বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগে তিনি দক্ষিণ জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের দাবি, মানুষের বিভিন্ন সমস্যা ও সংকটে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং প্রয়োজন অনুযায়ী আইনি পরামর্শ দিয়ে থাকেন। এ কারণে সাধারণ মানুষের মাঝে তাঁর প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করেন।
গ্রাম থেকে উঠে এসে ঢাকায় আইন ও শিক্ষা ক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন ব্যারিস্টার জিয়াউর রহমান। চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon