![]()
ডাঃমোঃ ইলিয়াস বিশ্বাস গোপালগঞ্জ কাশিয়ানী (প্রতিনিধি)
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোসা. আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে ডিবির একটি দল বাসটিতে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা ওই চার জনের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য