বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে বিদ্যুৎ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬

 ---
বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধভাবে রাস্তার উপর অটোরিকশা চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের  সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়। অভিযানে অবৈধভাবে রাস্তার উপর রাখা অটোরিকশা ও ব্যাটারি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগষ্ট ২৬) রাত ১০ টা থেকে ১ টা পর্যন্ত বিদ্যুৎ বিভাগ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করেন। রূপনগর আবাসিক, রাইনখোলা, জাতীয় চিড়িয়াখানা, কামাল হাউজিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এদিকে অটোরিকশার চার্জিং পয়েন্টে অভিযানের খবর পেয়ে গাড়ি নিয়ে সরে পড়েন অনেক চালক।

বিদ্যুৎ বিভাগ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই চালানো হয় অভিযান। এই এলাকা প্রতিদিন কয়েকশ মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে বলে দাবি কর্মকরর্তাদের। সংঘবদ্ধ চক্রের কারণে বার বার অভিযানেও অবৈধ সংযোগ ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।

মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ছানোয়ার হোসেন জানান, রাস্তার উপর অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে বিদ্যুৎ বিভাগের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার, সহকারি পুলিশ কমিশনার (এসি) শরীফ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা, ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদ সুমন, ট্রাফিক ইন্সপেক্টর মহিউদ্দিন, রূপনগর থানা ও শাহ্ আলী থানা, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট সহ-সঙ্গীয় ফোর্স।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon