![]()
স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও র্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) নলডাঙ্গা উপজেলা আহ্বায়ক উজ্জ্বলের উদ্যোগে, এসব কর্মসূচির আয়োজন করা হয়।তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে র্যালির আয়োজন করা হয়।কর্মসূচিতে নেতাকর্মীরা ‘সেবা, শান্তি, ঐক্য ও প্রগতি-এই মূলমন্ত্রকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের পথচলার সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন মরহুম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মোটরসাইকেল শোভাযাত্রা ও র্যালিতে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল। তার উদ্যোগেই প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদতসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



মন্তব্য