বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টের অভিযানে গ্রেফতার ১০ এলাকাবাসীর মধ্যে সন্তুষ্টি প্রকাশ।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬

 ---

মোঃ সারোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি,

বিগত ১৭ আগষ্ট ২০২৬ তারিখে জাতীয় দৈনিক যুগের কণ্ঠস্বর পত্রিকায়,ব্রাহ্মণ পাড়ায় মাদক সম্রাট রোমান মিয়াজীর তান্ডব ধংসের মুখে যুবসমাজ শিরোনামে সংবাদ প্রকাশের পর, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
মোবাইল কোর্টের এই অভিযানে মাদক সেবন ও ব্যবসার অপরাধে ১০ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ই সফল অভিযানে দীর্ঘদিনের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। দালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের মধ্যে মাদক সেবনের অপরাধে নন্দীপাড়ার মোঃ রুমান মিয়াজি (২৯) ও সদরের আব্দুস সালামকে (৫০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব পাড়ার মোঃ রিপন মিয়া (৪০) ও দধিখুলার হৃদয় মিয়াকে (৩০) ৩ মাসের সাজা দেওয়া হয়।
অন্যান্য দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছাতিয়ানির মোঃ ছোটন মিয়া (২৮) ও মহালক্ষী পাড়ার কাজী নাজমুল হাসানকে (৩৫) ১ মাস; নাইঘরের মোঃ শহীদ মিয়া (৫০) ও সিদলাইয়ের মোঃ জসিম উদ্দিনকে (৩০) ১০ দিন; নাগাইশের মোঃ হানিফ মিয়াকে (২১) ৭ দিন এবং জিরুইনের মোঃ বাছির বাবুলকে (৩০) ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামির কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সাজাপ্রাপ্ত ১০ আসামিকে আজ (বুধবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon