বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

মোল্লাহাটের গিরিশনগর গাড়ফা মাধ্যমিক বিদ্যালয়ে মোঃ মুরাদ হোসেন চৌধুরী সভাপতি মনোনীত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬

---

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর গাড়ফা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। ত ১৮ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ অনুমোদনের কথা জানানো হয়। প্রধান শিক্ষকের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বোর্ডের পত্র অনুযায়ী, অ্যাডহক কমিটিতে মোঃ মুরাদ হোসেন চৌধুরীকে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জনাব মো. ওয়ালীউল্লাহ, যিনি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন জনাব রতন বসু, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধনসহ)’-এর বিধান অনুযায়ী এ কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে বলা হয়েছে।
এদিকে, নতুন অ্যাডহক কমিটি অনুমোদন পাওয়ায় এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, মোঃ মুরাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon