বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

গোপালপুরে মাদক সেবনের দায়ে যুবকের ২২ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬

---

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছর ১১ মাস ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৯ আগস্ট ২০২৬) গোপালপুর উপজেলার আভূঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোপালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নবাব আলী। অভিযানে গোপালপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানে মাদক সেবনরত অবস্থায় নূরুজ্জামান জরিপ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আভূঙ্গী এলাকার আসাদুজ্জামানের ছেলে। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে মাদক সেবনের দায়ে ১ বছর ১১ মাস ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডাদেশের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon