![]()
আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে এবং নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এ.জেড. মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি। এছাড়াও প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: মো. আবদুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি।মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি, মো. মামুন হোসেন, সভাপতি, নজিপুর পৌর বিএনপি, মো. ফজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নজিপুর পৌর বিএনপি, মো. আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক, নজিপুর পৌর বিএনপি, সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থকভাবে পালনের জন্য উদযাপনী কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান



মন্তব্য