বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
 

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬

 ---

রেজাউল করিম মজুমদার, গাজীপুর
গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় চার ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বিপুল পরিমাণ ঝুট (গার্মেন্টসের পরিত্যক্ত কাপড়) পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ি দেউলিয়ূবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেউলিয়ূবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টার দিকে  আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টার পর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের চার ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। এসময় ৪-৫ টি গোডাউনের লাখ টাকার ঝুট পুড়ে গেছে। বর্তমানে সেখানে ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে। ৯টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon