বুধবার, ৮ জুলাই ২০২৬
 

টানা বৃষ্টিতে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, মাঠে উপজেলা প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৬

---

সাইফুল ইসলাম: চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও ঘরবাড়িতেও পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা পানি নিষ্কাশন কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ড্রেন-নালা পরিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন প্রশাসনের কর্মকর্তারা। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টি সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। প্রশাসনের পাশাপাশি সিসিপি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও মাঠপর্যায়ে কাজ করছেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিসিপি-এর সদস্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon