![]()
স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাজিল সমর্থকদের বিভিন্ন পোস্টে আপত্তিকর ভাষায় মন্তব্য করার অভিযোগ উঠেছে মোহাম্মদ রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, তিনি একাধিক পোস্টে অশালীন ভাষা ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, তিনি দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেনকেও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় আক্রমণ ও গালিগালাজ করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে আরও দাবি করা হচ্ছে যে, মোহাম্মদ রাসেল রাজধানীর শাহবাগ থানাধীন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত এবং তার স্থায়ী বাড়ি ফেনী জেলায়।
সচেতন মহল মনে করছে, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।



মন্তব্য