বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 

হেমনগর শশী মুখী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬

 ---

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর শশী মুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতার প্রতি তাঁর মহান শিক্ষা ও ইসলামের শান্তির বাণী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা ও সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর হামদ-নাত প্রতিযোগিতা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করে। তাদের পরিবেশনায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমনগর শশী মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিয়া, সহকারী প্রধান শিক্ষক দেওয়ান মনজুর আলম অপু, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পরে দেশ, জাতি, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও সকল মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon